রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

র‌্যাবের হাতে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / 222

জনতার আদালত অনলাইন ॥ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে ফরিদপুরের মধুখালী থেকে আটক করেছে র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল। এসময় বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত চারটি সিমকার্ডসহ তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার গভীর রাতে  র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি দল মধুখালীর ডুমাইন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তারা আটকরা হলো উপজেলা ডুমাইন গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল ইসলাম পাপ্পু (২৩), একই গ্রামের চিত্র রঞ্জন মালোর ছেলে চন্দন মালো (২৯) ও মাগুরার পারনান্দুয়ালী গ্রামের কাদের আল নবীর ছেলে জাকারিয়া ইসলাম অন্তর (২৬)। এসময় তাদের কাছে থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত চারটি সিমকার্ডসহ তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার আব্দুর রহমান জানান,   আটকরা প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া তারা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সিম বিক্রেতার সঙ্গে পরস্পর যোগসাজস করে ভুয়া নামে সিম কার্ড রেজিস্ট্রেশন করতো।  ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগণের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নিয়ে টাকা হাতিয়ে নিত। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‌্যাবের হাতে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

প্রকাশের সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১