রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • / 227

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭শে সেপ্টেম্বর ২০২১ সোমবার বেলা ১১.০০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমসহ বিভিন্ন উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা মৎস কর্মকর্তা ও মৎসজীবী সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।  অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প উপ প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান। উন্মুক্ত আলোচনায় মধুখালি উপজেলার মৎসজীবী সমিতির মুন্সি বেনজির আহমেদ বলেন, নদীর তীরে বিভিন্ন কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ায় পানি দুষিত হয়, এতে ইলিশসহ অন্যান্য মাছের ক্ষতি হয়। দি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা যায় তাহলে এ সমস্যা দুর করা সম্ভব। মৎসজীবী সমিতির আরেক সদস্য জয়নাল মোল্লা বলেন নদীতে যে নৌকা নিয়ে মাছ ধরে বা যারা ধরে তাদেরকে কঠোর শাস্তি দেন। তবে ঘাটে ভিড়ানো নৌকা ধ্বংস না করতে অনুরোধ জানান। তিনি বলেন, নৌকা ঘাটেই বাঁধা থাকে, সব নৌকা এ সময় মাছ ধরার কাজে ব্যবহার করা হয় না। এছাড়াও তারা তাদের নানামুখী সমস্যার কথা অতিথিদের সামনে তুলে ধরেন এবং এ সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১