রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে আটক ৩, অস্ত্র উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • / 314

রবিউল হাসান রাজিবঃ ডাকাতির প্রস্তিুতিকালে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প সদস্যরা তিনজনকে আটক করেছে। বুধবার রাতে ভাংগা থানার পুকুরিয়া মহাসড়ক  দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পুকুরিয়া টু সদরপুর মহাসড়কের উপর দীর্ঘদিন যাবৎ ডাকাত দলের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবহনে (যেমন গরুর ট্রাক, যাত্রীবাহী বাস/পরিবহন, প্রাইভেটকার, মাইক্রো) ডাকাতি কার্যক্রম করে আসছে।  এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বুধবার গভীর রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন পুকুরিয়া-সদরপুর মহাসড়কে ডাকাতি গ্রহনের প্রস্তুতির সময় ডাকাত দলের ৩ সদস্য  মোঃ সোহেল মিয়া (২৬), পিতা- মোঃ কহিনুর মিয়া, সাং-দামুড়দীয়া, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী,  তাপস বিশ্বাস (৩০), পিতা-তপন বিশ্বাস, সাং-আন্ধারকোটা, থানা-বোয়ালমারী ও মোঃ লালন মোল্লা (৩৮), পিতা-মৃত পরশ মোল্লা, সাং-চাঁদপুর রসুলপুর, থানা-কোতয়ালী, উভয় জেলা-ফরিদপুরদেরকে হাতে নাতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেন।

এ সময় তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০১টি রামদা, ০১টি চাপাতি, ০২ টি চাকু, ০৩টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, তারা ইতিপূর্বে  দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে আটক ৩, অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১