রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. সোবহানের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / 372
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবি ডা. শেখ আব্দুস সোবহান (৭৩) শুক্রবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। বিকেল সাড়ে তিনটায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হলে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার মরদেহে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। বিকেল পাঁচটায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ২১ মে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত ডা. সোবহানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

























