Dhaka ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

বালিয়াকান্দিতে ২ ভাইকে হাতুড়িপেটার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / 340

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা গ্রামে মঙ্গলবার সকালে ওবায়দুর রহমান ও তার সহোদর ভাই মনির হোসেন এরশাদকে হাতুড়িপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে আহতাবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা একই গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুর রহমান অভিযোগ করেন, একই এলাকার ইমদাদ ফকিরের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। সকালে শালমারা গ্রামে তার দোকান খোলার পর ইমদাদ ফকির লোকজন নিয়ে তার উপর হামলা চালায়। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। তার সহোদর ভাই এগিয়ে এলে তাকেও বেধরক মারধর করে। এঘটনায় তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, নিজেদের আত্মীয়স্বজনের মধ্যেকার ঘটনা এটি। ভুক্তভোগীরা সকালে অভিযোগ দিয়েছিল। আবার  পরে এসে বলে ভেবে দেখি কী করা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ২ ভাইকে হাতুড়িপেটার অভিযোগ

প্রকাশের সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১