Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোয়ালন্দে মহাসড়ক অবরোধ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / 346

জনতার আদালত অনলাইন ॥ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয় ছাত্রলীগ। তবে থানা পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যে অবোরধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শনিবার দিনগত রাত ৮টার দিকে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা ব্যাস্ততম ঢাকা-খুলনা মহাসড়ক অবোরধ করতে মহাসড়কের মাঝে বসে পরে। এসময় অসংখ্য যানবাহন অবরোধে আটকা পরে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে গোয়ালন্দ ঘাট থানার ওসি ঘটনাস্থলে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের বুঝিয়ে উঠিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়।

বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয়, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারন সম্পাদক আকাশ সাহা প্রমুখ। এ সময় ভাস্কর্যবিরোধীদেরকে প্রতিহত করার ঘোষনা দেন তারা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর দাবি করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ শেষে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। তবে তাদেরকে বুঝিয়ে-শুনিয়ে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোয়ালন্দে মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৭:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০