Dhaka ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন ডিজি আলমগীর হোসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 11

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মেজর জেনারেল মো. শামীম হায়দার ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে সংস্থার মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের ঔষধ সেক্টরের লাইসেন্সিং ও নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান। এটি বিদ্যমান ঔষধ আইন, ঔষধ নীতি ও সরকারের দিকনির্দেশনা প্রয়োগ ও অনুসরণ করে ঔষধ নিয়ন্ত্রণ সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করে থাকে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয় মহাখালীর ঔষধ ভবনে অবস্থিত।

এছাড়া জেলা ও বিভাগ পর্যায়েও এর কার্যালয় রয়েছে। অধিদপ্তরের আওতাধীন মহাখালীতে ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি এবং চট্টগ্রামে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি নামে দুটি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে। পাশাপাশি বরিশাল ও রাজশাহী বিভাগেও দুটি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন ডিজি আলমগীর হোসেন

প্রকাশের সময় : ০৯:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬