Dhaka ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

গোয়ালন্দে স্কুল ছাত্র মিরাজ হত্যায় জড়িত সন্দেহে ১ জন গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / 512

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র বহুল আলোচিত মিরাজ খান (১৫) হত্যা মামলায় জড়িত সন্দেহে মিনহাজ সরদার (৩৬) নামের একজনকে সোমবার গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আজিজ সরদার পাড়ার মৃত খোরশেদ সরদারের ছেলে। গত ২৭ আগস্ট নিখোঁজ হওয়ার পর ৩১ আগস্ট সোমবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী দুর্গম চর কাওয়ালজানি এলাকা থেকে মিরাজের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন মিরাজের বাবা উপজেলার উত্তর চরপাচুরিয়া গ্রামের দরিদ্র কৃষক সিরাজ খান। মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামী না করলেও পরবর্তীতে বাদী পক্ষ মিরাজের সাথে মিনহাজ সরদারের পরিবারের একটি মেয়ের প্রেমের সম্পর্কের সূত্র ধরে কয়েকজনকে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহ করেন। এ বিষয়ে তারা পুলিশ সুপার বরাবর আলাদা করে একটি অভিযোগও দায়ের করেন। এর সূত্র ধরে পুলিশ মিনহাজ সরদারকে সোমবার গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খুন হওয়া মিরাজের সাথে গ্রেফতার মিনহাজ সরদারের এক ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মিনহাজ সরদারসহ তাদের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এর আগেও মিরাজের বড় ভাইয়ের সাথে ওই পরিবারের আরেকটি মেয়ের সম্পর্ক নিয়ে তাদের মাঝে তিক্ত সম্পর্ক ছিল। এর জের ধরে সে খুন হয়ে

থাকতে পারে বলে বাদী পক্ষের জোরদাবী রয়েছে। গ্রেফতার মিনহাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে স্কুল ছাত্র মিরাজ হত্যায় জড়িত সন্দেহে ১ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০