Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

রাজবাড়ীতে বাড়ছে পদ্মা নদীর পানি॥

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / 436

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীতে গত কয়েকদিন ধরেই বাড়ছে পদ্মা নদীর পানি। এতে করে আবারও প্লবিত হয়েছে নি¤œাঞ্চল।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর, বরাট  ইউনিয়নের পদ্মা তীরবর্তী যেসব এলাকা থেকে পানি নেমে গিয়েছিল পানি বাড়ার কারণে সেসব এলাকা আবার প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে তারা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি পয়েন্টেই বেড়েছে পদ্মা নদীর পানি। সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে বেড়ছে এক সে.মি। পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে বেড়েছে চার সে.মি করে। এ দুটি পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ জানান, দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা নেই। পানি আর দু একদিন বাড়তে পারে। তারপর কমতে শুরু করবে। তবে অক্টোবরে নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। ভাঙন ঠেকাতে আমাদের প্রস্তুতিও  নেয়া আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বাড়ছে পদ্মা নদীর পানি॥

প্রকাশের সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০