Dhaka ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 14

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ১১টি কেন্দ্র স্থগিত করেছে। পরীক্ষা পরিচালনায় নানা অনিয়ম এবং নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষার্থী না থাকার অভিযোগে বোর্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, স্থগিত হওয়া কেন্দ্রগুলোর মধ্যে সবকটিতেই প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষার্থী নেই এবং বেশ কয়েকটি কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় গুরুতর অনিয়ম প্রমাণিত হয়েছে।

স্থগিত হওয়া কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে— খুলনা ইসলামিয়া কলেজ, যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোরের নওয়াপাড়া মহিলা কলেজ, নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া এস এম এ আহাদ কলেজ, মাগুরার শ্রীপুরের দারিয়াপুর কলেজ, জি কে আইডিয়াল ডিগ্রি কলেজ, নাকেলা সম্মিলনী ডিগ্রি কলেজ, মাগুরা সদরের শত্রুজিৎপুর কালীপ্রসন্ন কলেজ, হাজীপুর সম্মিলনী কলেজ, মহম্মদপুরের সরকারি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

বোর্ড সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের নিকটস্থ অন্যান্য কেন্দ্রে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত

প্রকাশের সময় : ১১:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬