Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‍্যাব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 191

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ প্রসঙ্গে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেছেন, আমরা এ মুহূর্তে এমন কোনো থ্রেট দেখছি না। তবে যেকোনো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। আমরা আশা করি, অপরাধীরা এ ধরনের সাহস করবে না।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা সন্ত্রাসীরা হলেন, আব্দুর রহমান, রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) ও মো. সুর নবী (১৯)। অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে নিয়মিত দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট বসানো হচ্ছে।

খালিদুল হক হাওলাদার বলেন, দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও জনসাধারণ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‍্যাব

প্রকাশের সময় : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬