Dhaka ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

রাজবাড়ীতে চোরাই গরু উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 674

জনতার আদালত অনলাইন ॥ চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার করে তার মালিককে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার মিজানপুর রহমানের উপস্থিতিতে গরুটির মালিক রাজ্জাক চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার জানান, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সজ্জনকান্দা এলাকায় একটি পিকআপ ভ্যানের গতিবিধ সন্দেহজনক হলে সেটিকে আটক করা হয়। ওই সময় পিকআপ ভ্যানে থাকা তিনজনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যায়। আটক করা হয় দুজনকে। এরা হলো ফরিদপুর সদর উপজেলার রসুলপুর গ্রামের চাঁদ খার ছেলে রেজাউল ও রাজবাড়ী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সজিব। পরে পিকআপ ভ্যানের ভেতরে ত্রিপল দিয়ে ঢেকে রাখা চার পা বাঁধাবস্থায়  গরুটি উদ্ধার করেন। যার বাজার মূল্য আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা। আটককৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গরুটির প্রকৃত মালিককে খুঁজে বের করা হয়। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চোরাই গরু উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

প্রকাশের সময় : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০