Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

বালিয়াকান্দিতে মেহগনি বাগান থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
  • / 512

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ি গ্রামের ঋষিপাড়ায় একটি মেহগনি বাগান থেকে বৃহস্পতিবার রাতে দিলীপ সরকার নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই ইউনিয়নের দুর্গাবদ্দী গ্রামের অজিত সরকারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দিলীপ বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে তার কয়েকজন সাথীকে নিয়ে ঋষিপাড়া মেহগনি বাগানে তাস খেলছিলেন। তারপর তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। ওই সময় তার কোনো সাথী সেখানে ছিলনা।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই মেহগনি বাগানে তাস খেলার সময় অসুস্থ হয়ে সে মারা গেছে। তার শরীরে আঘাতে কোনো চিহ্ন দেখা যায়নি। লাশ উদ্ধারের সময় নিহত দিলীপের কোনো সাথীদের পাওয়া যায়নি। তাদের নাম ঠিকানা সংগ্রহ করার কাজ চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মেহগনি বাগান থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০