Dhaka ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার কালীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী

৫ টাকার ইফতারের চাহিদা ক্রমশ বাড়ছে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
  • / 740

জনতার আদালত অনলাইন ॥ চলছে রমজান মাস। করোনা ভাইরাস সংক্রমণের এ মহা দুঃসময়েও মানুষ রোজা রেখে সিয়াম সাধনা করছেন। কিন্তু সব বছরের মত যত্রতত্র মেলেনা ইফতার সামগ্রী। এতে করে ভ্রাম্যমাণ মানুষ ও অস্বচ্ছল রোজাদাররা যাতে স্বচ্ছন্দ্যে ইফতার করতে পারে সেলক্ষ্যে মাত্র পাঁচ টাকায় বিক্রি করা হচ্ছে ইফতার। রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় জেলার কয়েকজন স্বেচ্ছাসেবী এই মহান কার্যটি সম্পাদন করছেন। প্রথম দিন থেকেই শুরু হয়েছে এ কর্মসূচী। সোমবার রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার শহরের রেলগেটে ইফতার বিক্রয়কালে উপস্থিত থেকে তদারকি করেন।

স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছেন বহরপুর কলেজের শিক্ষক নাসিম হায়দার কল্লোল ও তার স্ত্রী শায়লা তাবসসুম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি কবি নেহাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এনামুল কবির জুয়েল, অ্যক্রোবেট প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক, রক্তদানে বৃহত্তর ফরিদপুর সংগঠনের স্মৃতি ইসলাম।

স্বেচ্ছাসেবী কবি নেহাল আহমেদ জানান, তাদের ইফতার সামগ্রীতে থাকে ছোলা, পেঁয়াজু, শরবত ও খিচুরি। সাথে এক বোতল পানিও দেয়া হয়। প্রতিদিন একশটি প্যাকেট করে শহরের প্রাণ কেন্দ্র রেলগেট চত্ত্বরে ইফতার বিক্রি করা হয়। তাদের স্বেচ্ছাসেবীরা নিজেরাই রান্নার কাজটি করছেন। জেলা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এই দুঃসময়ে যদি মানুষের এতটুকু উপকার হয়ে থাকে তাতেই তারা খুশী।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম(বার) এ  প্রসঙ্গে সমকালকে বলেন, দোকানপাট সব বন্ধ। রেস্তোরাগুলোও খোলা নেই। করোনা ভাইরাস সংক্রমণের এ দুঃসময়ে রোজাদাররা ইফতারের সময়ে রোজাদাররা বিপাকে পড়তে পারে এজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিন রোজা রেখে তারা যেন একটু স্বাচেছন্দ্যে ইফতার করতে পারে। আমাদের  মানবিক এই উদ্যোগ রোজার শেষ দিন পর্যন্ত চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ টাকার ইফতারের চাহিদা ক্রমশ বাড়ছে

প্রকাশের সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০