Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে: প্রধানমন্ত্রী বিভাগীয় ও জেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে ‘ডাবল শিফট’ চালু করবে না সরকার কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই কিশোরী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেফতার কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে জাবিতে কর্মশালা কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি

বালিয়াকান্দি ও পাংশায় অগ্নিকান্ড॥ ৩টি ঘর ভস্মিভূত, গবাদি পশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
  • / 587

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে অগ্নিকান্ডে কৃষক সেলিম মোল্লার তিনটি ঘরসহ দুই লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার নিবাস মজুমদার জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে রান্না ঘর, বসত ঘর, গোয়ালঘর ও ঘরে থাকা সকল মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার ইউসুফ মোল্লা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।
অপরদিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের হরিপুর গ্রামে কৃষক মোকছেদ আলী মন্ডলের বাড়ির গোয়ালঘরে সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তার দুটি ছাগল পুড়ে ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত হয়েছে দুটি গরু। ধারণা করা হচ্ছে গোয়ালঘরে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। ক্ষতিগ্রস্ত মোকছেদ আলী মন্ডল জানান, গরু ছাগল পালন করে তিনি জীবীকা নির্বাহ করে আসছিলেন। অগ্নিকান্ডে তিনি নিঃস্ব হয়ে গেলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি ও পাংশায় অগ্নিকান্ড॥ ৩টি ঘর ভস্মিভূত, গবাদি পশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০