Dhaka ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর থানার উদ্যোগ ॥ বেদে পল্লীর বাসিন্দারা পেল খাদ্যসামগ্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 938

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার উদ্যোগে অসহায় বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে সোমবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বেদে পল্লীর ২৯টি পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রোববার গোয়ালন্দ মোড় এলাকায় জনসাধারণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করতে গিয়ে অসহায় বেদে পল্লীর মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে পারেন। তারা এখন বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। যেকারণে তাদেরকে খাদ্যসামগ্রী সহায়তা দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর থানার উদ্যোগ ॥ বেদে পল্লীর বাসিন্দারা পেল খাদ্যসামগ্রী

প্রকাশের সময় : ০৮:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০