Dhaka ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির

রাজবাড়ী থেকে ২৩২৩ ওরশ যাত্রী গেল মেদিনীপুরে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 503

জনতার আদালত অনলাইন ॥ সম্প্রীতিন অনন্য নিদর্শন স্থাপন করতে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনিপুরের হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) এর বংশধর এর ১১৯ তম বার্ষিক ওরশে যোগদানের জন্য ভারত থেকে বগি পাঠানো হয় রাজবাড়ীতে। ২৪ খানা বগির ওই ট্রেনটি শনিবার রাত ১০টা ১১টা মিনিটে দুই হাজার ৩২৩ জন ওরশ যাত্রী নিয়ে রাজবাড়ী রেল স্টেশন থেকে ছেড়ে যায় ভারতের পশ্চিমবঙ্গের মেদিনিপুরে।
রাজবাড়ী রেলস্টেশনে যাত্রীদের বিদায়ী শুভেচ্ছা জানান রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রমুখ।
বাংলাদেশ সরকার ও ভারতের পশ্চিম বাংলা রেলওয়ে ১৯০২ সাল থেকে প্রতি বছর বাংলাদেশ থেকে ওরশ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে যৌথভাবে এই ট্রেনটি পরিচালনা করে আসছে। ট্রেনটি শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দর্শণা স্টেশনে গিয়ে পৌছানোর পর ভিসা সংক্রান্ত প্রক্রিয়া শেষ করে ভারতের গেদে রেলস্টেশন হয়ে ট্রেনটি মেদিনীপুর পৌছায় দুপুরে। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি মেদিনীপুর জোড়া মসজিদে পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। মূল এই স ওরশ শরীফ পরিচালনা করবেন, রাসুলে পাক (স:) এর ৩৬ তম ও গাউস-উল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী (আঃ) পাক এর ২৩ তম অধস্তন আওলাদ পাক জিল্লে ইলাহী, বেলায়েতের রবি, গাউসে জামান লাখো ভক্তের আকা ও কেবলা কাদেরীয়া তরীকার সজ্জদানসীন বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ্ রশিদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইরী আল বাগদাদী আল মেদিনীপুরী মাদ্দাজিল্লুহুল আলী।
একই সময়ে রাজবাড়ী খানকা শরীফ বড় মসজিদে ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। পবিত্র ওরশ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার ট্রেনটি রাজবাড়ী ফিরে আসার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী থেকে ২৩২৩ ওরশ যাত্রী গেল মেদিনীপুরে

প্রকাশের সময় : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০