Dhaka ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বালিয়াকান্দিতে অপহরণের ১ মাস পর স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • / 617

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ অপহরণের এক মাস পর এক স্কুলছাত্রীকে মঙ্গলবার উপজেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী এলাকা থেকে উদ্ধার করেছে। এসময় অপহরণের অভিযোগে মানিক শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের হারুন অর রশীদের ছেলে। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে। উদ্ধার হওয়া ছাত্রী বালিয়াকান্দি উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
বালিয়াকান্দি থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে ওই ছাত্রীকে রাস্তায় একা পেয়ে মানিক শেখ ও তার সঙ্গীরা জোর করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ীর আদালতে মানিক শেখসহ দুই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত ২ ডিসেম্বর তারিখে মামলাটি রেকর্ডের জন্য বালিয়াকান্দি থানাকে নির্দেশ দেন।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক জানান, মামলাটি থানায় রেকর্ড হওয়ার পর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মানিক শেখের বাড়ি থেকে নাবালিকা ওই ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত মানিক শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপর অভিযুক্ত মিঠু শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার মানিক শেখকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অপহরণের ১ মাস পর স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯