Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ডিআইজিসহ ৩১ পদে রদবদল ডাস্টবিন, ড্রেনেজ ও গণশৌচাগারের অভাবে ভোগান্তির নাম কামারখালী বাজার পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • / 725

জনতার আদালত অনলাইন ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের হাটবিলধামু গ্রামের রঞ্জিত বিশ্বাসের বসতবাড়িতে বৃহস্পতিবার সকালে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন রঞ্জিত বিশ্বাস, পারুল, সীমা বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সুজিত বিশ্বাস ও সাগরিকা। এদের মধ্যে গুরুতর আহত রঞ্জিত বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় রঞ্জিত বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলো উত্তম বিশ্বাস, সুধন্ন বিশ্বাস, পরিমল বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, দেবু বিশ্বাস, সুজিৎ বিশ্বাস, ভুবন বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, অরবিন্দু বিশ্বাস, অজয় বিশ্বাস, সাধন বিশ্বাস, নয়ন বিশ্বাস, জীবন বিশ্বাস, রতন বিশ্বাস, লাল ঠাকুর বিশ্বাস, আনন্দ বিশ্বাস, কেষ্ট বিশ্বাস, মাধুরী বিশ্বাস, অনিতা বিশ্বাস, রেনুকা বিশ্বাস, পুর্নিমা বিশ্বাস, শৈবা বিশ্বাস, বাসন্তী বিশ্বাস, শান্ত বিশ্বাস, সুজন বিশ্বাসসহ অজ্ঞাতনামা ১০/১২ জন।
মামলার বাদী সজল বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে অতর্কিতভাবে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট এবং বাড়ির সদস্যদের এলোপাথারি পিটিয়ে আহত করে। এছাড়া তাদের ৩০টি গাছ কেটে নিয়ে গেছে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মো. ওবায়েদুল হক বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৭:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯