গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃর্শে স্কুলছাত্রের মৃত্যু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
- / 412
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গি গ্রামে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্টে আকাশ শেখ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে। স্থানীয় ব্র্যাক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।
স্থানীয় সূত্র জানায়, আকাশ নিজের একটি খেলনায় কৌতুহলবশতঃ বৈদ্যুতিক তার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tag :

























