Dhaka ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে বাবা-মা হারানো এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রাজধানীর কাঁচাবাজার: শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা

রাজবাড়ীতে বর্ষামঙ্গল ও গুণীজন সম্মাননা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
  • / 1081

জনতার আদালদ অনলাইন ॥ আবহমান বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে রাজবাড়ীতে শনিবার বর্ষামঙ্গল ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর বেসরকারি উন্নয়ন সংস্থা কেকেএস ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম, প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিকউদ্দিন, কাজী হেদায়েত হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।
আলোচনা শেষে জেলার চার উপজেলার ১২ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন শিক্ষানুরাগী সৈয়দ উদ্দিন মিঞা, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আমিনুল ইসলাম শফি, নাট্যকার ও অভিনেতা বিশ্বনাথ বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আব্দুল মতিন মিয়া, গীতিকার ও সুরকার নুরুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ক্রীড়া সংগঠক অজিত কুমার পালিক, শিক্ষাবিদ বাসন্তী সান্যাল, মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, বাউল শিল্পী অসিম বিশ্বাস এবং ক্রীড়া সংগঠক লিয়াকত আলী।
এর আগে বর্ষামঙ্গল অনুষ্ঠানে দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পীরা বর্ষার গান পরিবেশন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বর্ষামঙ্গল ও গুণীজন সম্মাননা

প্রকাশের সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮