Dhaka ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

রাজবাড়ীতে ১লাখ টাকা করে পেলেন ৬ ভিক্ষুক ॥ ২শ ল্যাট্রিন বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • / 688

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বেসরকারি উন্নয়ন সংস্থা কেকেএস এর উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন এলাকায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে ছয়জন ভিক্ষুককে ছয় লাখ টাকা এবং এলাকার দরিদ্র মানুষের মাঝে দুইশ সেট স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। কেকেএস এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল করিম, খানখানাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, অধ্যক্ষ সিরাজ উদ্দিন বিশ্বাস, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ।
আলোচনা শেষে খানখানাপুর ইউনিয়ন এলাকার ভিক্ষুক ফুলজা বেগম, আব্দুস সামাদ মিজি, দৌলতদিয়া ইউনিয়ন এলাকার ভিক্ষুক মজনু শেখ, ইউনুস খা, আহম্মদ মন্ডল ও বেদেনার হাতে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীমা আক্তার মুনমুন।
পরে হীড বাংলাদেশ এর পরিবেশনায় পটগান অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ১লাখ টাকা করে পেলেন ৬ ভিক্ষুক ॥ ২শ ল্যাট্রিন বিতরণ

প্রকাশের সময় : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮