৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
- প্রকাশের সময় : ১১:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 5
দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য অতিরিক্ত ছয় লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএ’র ২৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে ছয় লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।
প্রস্তাবে বলা হয়, অতিরিক্ত এ জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি।
পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণ এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে এ অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।
সূত্র : বাসস






















