Dhaka ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি কালীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে উদীচীর প্রতিবাদ কালুখালীর মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ তীব্র স্রোতে ১০ দিন ধরে বন্ধ নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি ‘ভারতকে সম্পর্ক সহজীকরণের স্বার্থে শেখ হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত দিতে হবে’ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ’ ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধন-পরবর্তী আলোচনা সভায় উপাচার্য বলেন, শিক্ষার ভিত্তি প্রাথমিক স্তর থেকেই মজবুত করা জরুরি। এ কারণে বিশ্ববিদ্যালয় বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মানসম্মত শিক্ষার জন্য দূরে যেতে হতো। নতুন এ স্কুল সে সমস্যার সমাধান করবে এবং একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষায় অভিভাবকদেরও বাড়িতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, স্কুল অ্যান্ড কলেজটি শুধু বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য নয়, স্থানীয় বাসিন্দাদের জন্যও উন্মুক্ত থাকবে। সবাই সমান সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অভিভাবকদের সামর্থ্য বিবেচনা করা হবে এবং এটি পূর্ণ নিরাপত্তাবেষ্টিত থাকবে।

তিনি জানান, বর্তমানে পাঁচজন শিক্ষক অবৈতনিকভাবে পাঠদান করছেন। তাঁদের বেতন নিশ্চিত করতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। শিগগিরই তাঁদের বেতন নিশ্চিত এবং প্রতিষ্ঠানটি সরকারিকরণ সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীমের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬