Dhaka ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে কোটিপতি বেড়েছে ৫০৭৭

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

জীবনযাত্রার বাড়তি খরচ সামলাতে নিম্ন ও মধ্যবিত্তের একটি অংশ যখন সঞ্চয় ভাঙছে, তখন ব্যাংকিং খাতে বড় অঙ্কের আমানতের হিসাব বাড়ছে। গত তিন মাসে ব্যাংকে ১ কোটি টাকার বেশি জমা থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে ১ কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। মার্চ শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি।

একই সময়ে ব্যাংক খাতের মোট আমানতও বেড়েছে। জুন শেষে দেশের ব্যাংকগুলোতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এসব হিসাবে জমা ছিল মোট ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা।

মার্চ শেষে ব্যাংক খাতে মোট হিসাব ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন মাসে কোটিপতি বেড়েছে ৫০৭৭

প্রকাশের সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬