Dhaka ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে এলো ৫০০ টন ইলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও চলতি বছরে উল্টো ভারত থেকেই বাংলাদেশে এসেছে ইলিশ। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে চলতি বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী।

জানা গেছে, বাংলাদেশে পাঠানো এসব ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হচ্ছে। গুজরাটের ভরুচ বন্দর দিয়ে মাছের চালান বাংলাদেশে পাঠানো হচ্ছে। আবার কিছু ইলিশ হাওড়ার পাইকারি বাজার হয়ে বাংলাদেশে যাচ্ছে।

ভারতের ব্যবসায়ীদের ভাষ্য, গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি। এছাড়া স্বাদে কিছুটা নোনতা হওয়ায় ভারতের স্থানীয় বাজারে এ মাছের চাহিদা সীমিত। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় গুজরাটের ইলিশের জন্য এখানে বাজার তৈরি হয়েছে।

ভারতের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ পাঠানো হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত থেকে বাংলাদেশে এলো ৫০০ টন ইলিশ

প্রকাশের সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬