Dhaka ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও বন্ধ কারখানা চালুর দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং বন্ধ মিল-কারখানা চালুর দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘শ্রমিক বাঁচাও, শিল্প-কারখানা বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায়, জেলা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সদস্য ও বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা অংশ নিয়েছিলেন। কিন্তু এখন কেউ কেউ সেই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের বলে দাবি করছেন।

তারা বলেন, দেশে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাস সংকটের কারণে নিয়মিত কারখানা বন্ধ হচ্ছে এবং লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। কৃষকেরা সার পাচ্ছেন না, সার লুটের ঘটনাও ঘটছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

বক্তারা অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও সার সংকটের সমাধান এবং বন্ধ মিল-কারখানা চালুর দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও বন্ধ কারখানা চালুর দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬