Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত ৫১৪ টাকার বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায় আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না : চিফ প্রসিকিউটর বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না, সম্পাদক শরিফুল প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস ডা. জুবাইদার ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল দম্পতির সাড়ে ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৩:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 49

রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের বালিয়াকান্দি প্রতিনিধি মো. আতিয়ার রহমান আতিককে সভাপতি এবং দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে মো. আমিরুল হককে আহ্বায়ক ও ফারুক হোসেনকে সদস্যসচিব করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন—দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলন ও দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি আমিরুল হক সহ-সভাপতি, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি পারভেজ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, দি ডেইলি ট্রাইবুনালের প্রতিনিধি ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মিলন হোসেন কোষাধ্যক্ষ।

নবগঠিত কমিটি আগামী দুই বছর প্রেসক্লাব পরিচালনা করবে। সভায় নবনির্বাচিত সভাপতি মো. আতিয়ার রহমান আতিক ও সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান লিটনসহ সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা প্রেসক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন

প্রকাশের সময় : ০৩:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬