Dhaka ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশনে সম্মুখীন করা অযৌক্তিক এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন পুতুল জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর

৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত উসকে উঠেছে। ওমান উপসাগর এবং ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ নামে পরিচিত খার্গ দ্বীপের কাছে ৫টি ইরানি ট্যাংকার জাহাজে হামলা করে সেগুলো ‘অকেজো’ করে দিয়েছে মার্কিন বাহিনী।

গতকাল ৮ সেপ্টেম্বর এই হামলা পরিচালনা করা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম। এদিকে এ হামলার পাল্টা জবাব দিতে জর্ডানের আল আজরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

জর্ডানের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আল আজরাক ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ১৮ থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সেনাবাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় সব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খার্গ দ্বীপের কাছে ওমান উপসাগরে ইরানের ৫টি ট্যাংকার জাহাজে হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। এক্সবার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয়েছে, গত রোব ও সোমবার দু’দিন হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি এবং তার প্রতিক্রিয়া হিসেবে ইরানের ৫টি ট্যাংকার জাহাজকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে সেন্টকম।

যে ৫টি ট্যাংকার জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলোর নামও প্রকাশ করেছে সেন্টকম। জাহাজগুলো হলো— এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন ১, এম/টি রিয়েস্কো এবং এম/টি দেরিয়া।

এগুলোর মধ্যে প্রথম চারটি জাহাজ ছিল ওমান সাগরে এবং পঞ্চমটি ছিল খার্গ দ্বীপের কাছে। হামলায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতি হলেও কোনো ক্রু নিহত বা আহত হয়নি বলে জানিয়েছে সেন্টকম।

এক্সবার্তায় বলা হয়েছে, “জাহাজগুলোতে আঘাত হেনে সেগুলোকে অকেজো করে দেওয়ার আগেই মার্কিন বাহিনী সেগুলোর ক্রুদের জাহাজ ত্যাগ করার নির্দেশ দিয়েছিল।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের

প্রকাশের সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬