৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- প্রকাশের সময় : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 10
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে র্যালির মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে বেনাপোলের রাজপথ।
বিকেল ৫টায় বেনাপোল হাইস্কুল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করে বেনাপোল পৌর বিএনপি। এতে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নয়টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর শপিং সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
পরে পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের।
বক্তব্যে আবু তাহের বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির নেতা-কর্মীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছে। আগামী দিনেও নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন।
এ সময় পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আখতারুজ্জামান, নাসিমুল গনী বল্টু, আবদার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ ও আমিরুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




















