Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 6

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাপড় বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

জাকিয়া সুলতানা জানান, নিজের প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে দেওয়ার পর থেকেই তাকে ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজার এলাকায় কয়েকশ লোক তার দোকানে এসে তাকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।

তার অভিযোগ, গত ২৩ আগস্ট ওই কর্মচারীসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে হুমকি ও গালাগালি করেন। থানায় নেওয়ার সময়ও কয়েকজন যুবক তাকে লাথি মারেন বলে দাবি করেন তিনি।

জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’-এর মালিক। তার দাবি, জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় ৪ হাজার নারী শ্রমিক তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। দোকান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মচারী বৃষ্টির বক্তব্য পাওয়া যায়নি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬