গুরুত্বপূর্ণ সংবাদ:
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 3
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মির্জা আব্বাসের।
শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। মালয়েশিয়া থেকেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
মেডিকেল বোর্ডের পরামর্শের পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Tag :





















