Dhaka ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা রাণীনগরে ৬ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কিশোর বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের আহ্বান

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের আহ্বান

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 25

শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না; শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।” সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের নিয়মিত যোগাযোগের পাশাপাশি শৃঙ্খলা, মূল্যবোধ ও দেশপ্রেম চর্চার ওপরও জোর দেন তিনি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মমতাজ আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুন্দর শিক্ষার পরিবেশ গড়ার তাগিদ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও ফলাফল তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম (দুলাল)। সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মিনাল কান্তি শিকদার শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে অভিভাবক প্রতিনিধি মোস্তফা কামাল ও রফিকুল ইসলামসহ শিক্ষক-অভিভাবকবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশ শেষে মেধাবী, বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একইসাথে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া নবাগত ছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে নবীন বরণ করা হয়।

সহকারী শিক্ষক চিত্তরঞ্জন সরকারের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের এই যৌথ মতবিনিময় ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের আহ্বান

প্রকাশের সময় : ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬