Dhaka ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ
রাজবাড়ী কিন্ডার গার্টেনে মিলাদ মাহফিল অভিভাবক সমাবেশ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 24

 রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলে মিলাদ মাহফিল, অভিভাবক সমাবেশ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টায় শিশুর মেধা, মনন, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। এ সময় অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘তোমরা এখন থেকেই বড় স্বপ্ন দেখবে। শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তুলবে। জীবনে যত বড়ই হও না কেন, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা কখনো হারাবে না।’
বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে তারা দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল হক আলমের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যবসায়ী গোলাম মোস্তফা, শিক্ষক তাহমিনা বেগম তুতুল, কেয়া চৌধুরী, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদেরও তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
আলোচনা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মিলাদে দেশ, জাতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী কিন্ডার গার্টেনে মিলাদ মাহফিল অভিভাবক সমাবেশ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’

প্রকাশের সময় : ১০:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬