Dhaka ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 31

রাজবাড়ীর কালুখালীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও এস. এম. রেজাউল করিম উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। এছাড়া কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক আদম আলী, সিনিয়র সহসভাপতি আবু সাইদ, সহসভাপতি বিধান কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, মহিলা সম্পাদিকা শাহিদা পারভীন এবং প্রেসক্লাবের সদস্য এসএম ফারুক হোসেন, নাফিজ আহমেদ ও বিপ্লব কুমার বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ইউএনও।

উল্লেখ্য, এস. এম. রেজাউল করিম ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। কালুখালীতে যোগদানের আগে তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬