Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে আজ রাষ্ট্রপতি নির্বাচন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 9

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আজ বৃহস্পতিবার দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের সদস্যরা সরাসরি ভোট দিয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

১৯৯১ সালের পর সংসদীয় পদ্ধতিতে এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতদিন জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আলাদা প্রার্থী দেওয়ায় নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে।

এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হয়েছেন ড. অলি আহমদ বীর বিক্রম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

১৯৯১ সালে তৎকালীন বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর মধ্যে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুদ্দোজা হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

এবারের নির্বাচনে গত ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ড. অলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও একই প্রার্থীর দুটি মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্তভাবে দুই প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

সিইসি জানিয়েছেন, পুরো ভোট ও গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। ব্যালটপত্রে প্রার্থী ও ভোটারের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ফলে কে কাকে ভোট দিচ্ছেন, তা উপস্থিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান থাকবে। ভোটদান ও ফলাফল গণনার গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে পুরো নির্বাচন পরিচালনা করবেন। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। আর সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করেন।

সিইসি জানিয়েছেন, দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় নির্বাচন পরিচালনায় কিছুটা অভিজ্ঞতার ঘাটতি থাকলেও কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় মহড়া ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। তাঁর আশা, সবার সহযোগিতায় একটি সুন্দর, স্বচ্ছ ও ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে আজ রাষ্ট্রপতি নির্বাচন

প্রকাশের সময় : ১০:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬