Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 68

যশোরের বেনাপোল সীমান্তে ভারতের ইছামতী নদীর উজান থেকে নেমে আসা পানির চাপে প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিবন্দি ১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণ ও চিনি তুলে দেন খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান।

স্থানীয়রা জানান, দুই দেশের সীমান্তবর্তী ইছামতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে পানিবন্দি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ পানি বৃদ্ধিতে দুর্ভোগে পড়া এসব মানুষের কষ্ট কিছুটা লাঘবে বিজিবির পক্ষ থেকে এ মানবিক সহায়তা দেওয়া হয়।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে বিজিবি সবসময় থাকবে। দুর্গত মানুষের জন্য বিজিবির মানবিক সহায়তার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

প্রকাশের সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬