Dhaka ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 75

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর-আবাসন সড়কের ভাঙন ঠেকাতে নিজ অর্থায়নে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আহমেদ আশিক।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয়দের উপস্থিতিতে তিনি এ কাজের উদ্বোধন করেন।

স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বর্ষা মৌসুমে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা ছিল। এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ফরিদ আহমেদ আশিক নিজ অর্থায়নে ভাঙনপ্রবণ স্থানে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের ভাঙন দ্রুত প্রতিরোধ করা প্রয়োজন ছিল। ব্যক্তিগত উদ্যোগে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

ফরিদ আহমেদ আশিক বলেন, ‘এটি এলাকার মানুষের প্রয়োজনের বিষয়। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন নাগরিক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। সড়কটি যাতে আরও ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য নিজ অর্থায়নে প্রাথমিকভাবে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী জনকল্যাণমূলক বিভিন্ন কাজে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন

প্রকাশের সময় : ০৭:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬