Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 10

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় রতনদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশের কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক। এছাড়া বক্তব্য দেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. রিপন বিশ্বাস ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর লতিফ।

আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।

সমাপনী অনুষ্ঠান উপলক্ষে রতনদিয়া ইউনিয়নের মৎস্যজীবীদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ চত্বরে ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, খামারি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৭:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬