Dhaka ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী

পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 8

রাজবাড়ীর পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

সভার শুরুতে গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অস্ত্র উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, মাদক নির্মূল এবং গুধিবাড়ী গুল ফ্যাক্টরির বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়নে কী ধরনের অগ্রগতি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে রাজবাড়ীতে সরকারি উদ্যোগে একটি রিহ্যাবিলিটেশন সেন্টার (পুনর্বাসন কেন্দ্র) স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার ফেজ-৩ চালু হতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি পাংশা বাজারের যানজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে অটোরিকশা স্ট্যান্ড ও ফুটপাত সরিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ বলেন, “আমরা টেকসই উন্নয়নের চেষ্টা করছি। আগামী সপ্তাহ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা একান্ত কাম্য।”

সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, বিএনপি নেতা রিংকু খান ও সোহরাব মাস্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পাংশা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জলাবদ্ধতা নিরসন এবং বাজারের যানজট কমাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬