Dhaka ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 15

আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের আসনের জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। ভাইরাল ভিডিওতে নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমির হামজার মন্তব্য করতে দেখা যায়।

মো. আমির হামজা বলেন, আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোন ফেরেশতার হাতে দেবে?

এ সময় জনসাধারণের উদ্দেশ্যে প্রশ্ন জানিয়ে তিনি আরও বলেন, ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।

প্রসঙ্গত, কুষ্টিয়া ৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে সংসদ সদস্য আমির হামজার মধ্যে টানাপোড়েন চলছে।

এর প্রেক্ষিতে সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬