Dhaka ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 55

বাংলা ভাষার প্রতি শিশুদের আগ্রহ ও ভালোবাসা বাড়ানো, শুদ্ধভাবে বাংলা বলা ও লেখার চর্চা এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে রাজবাড়ীতে প্রাক বাংলা উৎসব ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজবাড়ী একাডেমির উদ্যোগে শনিবার সকালে রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। বাংলা ভাষা, শব্দের ব্যবহার, শুদ্ধ উচ্চারণ ও ভাষার নানা বিষয়ভিত্তিক আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ ফারজানা হক, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক ও সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব, রাজবাড়ী একাডেমির সহসভাপতি কমল কান্তি সরকার, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওলিউল আজম তৈমুর, মৃগী শহীদ দিয়ানত কলেজের শিক্ষক অপূর্ব দাস প্রমুখ।

বক্তারা বলেন, শিশুর মেধা বিকাশ শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের বিভিন্ন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, চিন্তার জগৎকে প্রসারিত করে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে।

তারা বলেন, যত বেশি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেবে, ততই তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়বে। বাংলা ভাষা শুদ্ধভাবে বলা ও লিখতে হলে নিয়মিত পড়াশোনা ও চর্চার কোনো বিকল্প নেই। বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি করতে শিশুদের ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ভাষার সৌন্দর্য ও সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোও জরুরি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী একাডেমির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সৌমিত্র শীল চন্দন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী একাডেমির যুগ্ম সম্পাদক নুরতাজ তাজিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন, স্কুল শিক্ষক জেসমিন আরা, সালমা পারভীন, রাজবাড়ী একাডেমির সমাজকল্যাণ সম্পাদক রবিউল রবি, সদস্য মাওয়া, স্মৃতি প্রামাণিকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা ও ভাষাভিত্তিক সৃজনশীলতার বিকাশ ঘটাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বড় পরিসরে ভাষা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব

প্রকাশের সময় : ০৭:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬