Dhaka ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 98

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ দলের সিনিয়র নেতারা।

সভাপতির বক্তব্যে এস এম মহিউদ্দিন বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার প্রমাণ হচ্ছে, তিনি মারা যাওয়ার পর এ দেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘এত জনপ্রিয়তার পরেও তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ সরকার বিনা দোষে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। তাকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, আমি বিদেশে যাব না। যদি মৃত্যু হয়, এ দেশের মাটিতেই হবে। তাই আল্লাহর ইচ্ছায় এ দেশের মাটিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে।’

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া

প্রকাশের সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬