Dhaka ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ

জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 22

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার মাদ্রাসা থেকে সরকারি ১৩ বস্তা ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। বীজগুলো কৃষকদের মাঝে বিতরণের কথা ছিল। তবে ওই জামায়াত নেতা তা বিতরণ করেননি।

অভিযুক্ত জামায়াত নেতার নাম শামসুল ইসলাম হেলালী। তিনি চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। পাশাপাশি ওই মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপারের (অধ্যক্ষ) দায়িত্বে রয়েছেন।

লোহাগাড়া উপজেলার ইউএনও বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধারের পর বীজগুলো স্থানীয় কৃষকদের বিতরণ করা হয়েছে। মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, উপজেলা কৃষি অফিস থেকে ২০ দিন আগে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য এসব সার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু উপজেলা সদর থেকে চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ার কারণে কৃষকদের দুইজন প্রতিনিধির মাধ্যমে তা পাঠানো হয়েছিল। গত ১৫ দিন আগে এসব বীজ কৃষকদের হাতে পৌছে দেওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ আকস্মিক মাদ্রাসাটি পরিদর্শনে যান। তখন তিনি মাদ্রাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। এ সময় তিনি কক্ষটি খোলার নির্দেশ দেন। এসময় ওই কক্ষ থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেন। কৃষকদের মাঝে বিতরণের জন্য দেওয়া বীজ কীভাবে জামায়াত নেতার প্রতিষ্ঠানে তা তদন্ত করে করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযুক্ত ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের বিতরণের জন্য তাঁদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। পরে তাঁরা চার বস্তা বিতরণ করেছেন। অবশিষ্ট বীজ তিনি মাদ্রাসায় রেখেছিলেন। ব্যস্ততার কারণে আর বিতরণ করতে পারেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ

প্রকাশের সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬