Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে হামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকে থানায় সোপর্দের দাবি, পুলিশ বলছে ‘তথ্য পাইনি’ ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও সহযোগী রতন আটক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি পলিসি ক্যাম্প ২০২৬-এ ময়মনসিংহের প্রতিনিধিত্ব করবেন জাককানইবির অপর্ণা সরকার মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও সহযোগী রতন আটক

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 15

যশোর জেলা যুবলীগের নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার সহযোগী রতনকেও আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের মনিহার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সাইদুজ্জামান বাবু যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার সহযোগী রতন পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইদুজ্জামান বাবু পুলিশের কাছে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি যশোরের রামনগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সাইদুজ্জামান বাবুর বিরুদ্ধে ১৮টির বেশি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও সহযোগী রতন আটক

প্রকাশের সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬