Dhaka ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 64

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।

বুধবার (১২ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, হাবিলদার মো. জামাল খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৫/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলিল মিয়ার আমবাগানে তল্লাশি চালায়। এ সময় আমবাগানের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ওষুধ উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬