Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

পোরশায় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 89

নওগাঁর পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ১৫ মিনিটের দিকে পোরশা থানার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারসংলগ্ন এলাকায় জনৈক ইউসুফ আলী শেখের বসতবাড়ির সামনে ইটের হেরিংবোন রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মো. নুরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর এলাকায়।

পুলিশের দাবি, নুরুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত কালো গেঞ্জির নিচে বিশেষ কায়দায় গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ৫৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬