Dhaka ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড জাবির পদোন্নতি রেজুলেশনে ‘অসংগতি’, প্রভাব-চাপের অভিযোগ তদন্তের দাবি ছাত্রশক্তির সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক নওগাঁর ১১ থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ ওসি মান্দার খোরশেদ আলম পোরশায় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু কালীগঞ্জে হিরো উমেন স্কলারশিপ বিতরণ রপ্তানি বহুমুখীকরণে হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 9

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানামুখী ষড়যন্ত্র করেন।

বুধবার সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য কোনো কিছু বাদ রাখেননি পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার। হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম বরদাশত করেননি। এখন সে জনগণের ধাওয়া খেয়ে পালিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

প্রকাশের সময় : ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬