Dhaka ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ভট্টেরবাগান মন্দির কমিটি গঠন এরশাদ শিকদারের সহযোগী ২৭ বছর পর গ্রেপ্তার সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক মালামাল গাজা যুদ্ধে ইসরায়েলের হাতে ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা : সিইসি ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে : তথ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 69

অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ বিষয়টি ভারতের কাছে অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তার বক্তব্যের পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে, সেখানে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই—এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে নয়; বরং বাংলাদেশের জনগণের সঙ্গে হওয়া উচিত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে : তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬