Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নওগাঁয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 68

নওগাঁ সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজির খান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজির খানের স্থায়ী ঠিকানা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বামুনিয়া বিশ্বনাথপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা নওগাঁ শহরের বাঙ্গাবাড়ী বিহারি কলোনি এলাকায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬